| বঙ্গাব্দ
ad728
ad728

নবীগঞ্জ ফেরিতে ওঠার সময় প্রাইভেটকার নদীতে পড়ে যায়

রিপোর্টারের নামঃ banglatv24.com
নবীগঞ্জ ফেরিতে ওঠার সময় প্রাইভেটকার নদীতে পড়ে যায়
ছবির ক্যাপশন: নবীগঞ্জ ফেরিতে ওঠার সময় প্রাইভেটকার নদীতে পড়ে যায়

বন্দরে নবীগঞ্জ  ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে প্রাইভেটকার, অক্ষত অবস্থায় উদ্ধার


নিজস্ব প্রতিবেদক বন্দর: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ডের নবীগঞ্জ ফেরিঘাট এলাকায় ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার নদীতে তলিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তবে সৌভাগ্যবশত গাড়িতে থাকা যাত্রীরা আগেই নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

 গাড়ির মালিক নূর মোহাম্মদ রুদ্র জানান, ব্যক্তিগত কাজে বন্দর সোনাকান্দা  নৌবাহিনী ডগ এলাকায় ব্যক্তিগত  কাজ শেষ ঢাকা বনানী নিজ ভাষার উদ্দেশ্যে রওনা দেয়ার সময় নবীগঞ্জ ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় তিনিসহ অন্য যাত্রীরা গাড়ি থেকে নেমে যান। চালক জাকির হোসেন যখন গাড়িটি ফেরিতে তোলার জন্য পজিশন নিচ্ছিলেন, তখন নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সরাসরি শীতলক্ষ্যা নদীতে পড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, নদী পড়ার পর তীব্র স্রোতের কারণে গাড়িটি প্রায় ১০-১৫ মিনিট ভেসে থাকার পর দূরে গিয়ে তলিয়ে যায়। গাড়িটির নম্বর ঢাকা মেট্রো-ঘ ১৭-৩২২৪।

 ঘটনার সাথে সাথেই স্থানীয় ১০-১৫ জন নবীগঞ্জ খেয়াঘাটের মাঝি দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন। পরবর্তীতে খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট, নৌ পুলিশ এবং বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় নদী থেকে গাড়িটি উদ্ধার করে। ওপরে নিয়ে আসে।

 ঘটনাস্থলে উপস্থিত হয়ে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার বিষয়টিকে অত্যন্ত দুঃখজনক বলে অভিহিত করেন। তিনি বলেন, "ফেরিতে গাড়ি ওঠার সময় চালক ও যাত্রী উভয়কেই সতর্ক থাকতে হবে। যাত্রীদের অবশ্যই গাড়ি থেকে নেমে হেঁটে ফেরিতে উঠতে হবে।" তিনি আরও জানান, ফেরিঘাটের নিরাপত্তা ও যাতায়াত ব্যবস্থা আরও উন্নত করতে তিনি নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের সাথে আলোচনা করবেন।

উদ্ধার অভিযানের সময় ফায়ার সার্ভিস ও পুলিশ কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় এলাকাবাসী ভিড় জমায়। গাড়িটি উদ্ধার  হওয়ার পর মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ banglatv24.com | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ