ভুক্তভোগী নুরুননাহার, প্রয়াত মাদ্রাসা শিক্ষক জহিরুদ্দিনের বিধবা স্ত্রী এক বছরেরও বেশি সময় ধরে তিনি নিজের ছেলে মানিক ও পুত্রবধূ রাজিয়া সুলতানার হাতে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন। স্থানীয়দের দাবি, তিনি ন্যায়বিচারের আশায় গ্রাম থেকে শুরু করে জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরলেও কোনো সমাধান পাননি।
পরিস্থিতি ভয়াবহ রূপ নেয় গত ২৬ মার্চ, স্বাধীনতা দিবসের দিন। অভিযোগ রয়েছে, ওই দিন মানিক ও তার স্ত্রী মিলে নুরুননাহারকে শ্বাসরোধ করে হ/ত্যা/র চেষ্টা করেন এবং শরীরের সংবেদনশীল স্থানে আ/ঘা/ত করেন। গু'রু'তর আ'হ'ত অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসা নেন এবং এক সপ্তাহ পর বাড়ি ফিরলেও সেখানে তার জন্য স্বস্তি মেলেনি।
বাড়ি ফেরার পর তার ঘরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ওষুধ ও প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রীও আটকে রাখা হয়। এতে অসুস্থ অবস্থায় চরম কষ্টে দিন কাটাতে হচ্ছে তাকে।স্থানীয়রা জানান, জন্মদাত্রী মায়ের প্রতি এমন আচরণ তারা আগে কখনও দেখেননি। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও দোষীদের শাস্তি দাবি করেছেন।
শেষে কোনো উপায় না পেয়ে ২৩ এপ্রিল নুরুননাহার আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেন। ইউএনও বিধান কান্তি হালদার বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন এবং আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
একজন মায়ের কান্না, তার শরীরের ক্ষ'ত কি শুধুই অভিযোগ? সম্পত্তি ও লোভ কি মানুষকে এতটাই অন্ধ করতে পারে যে নিজের জন্মদাত্রীকেও অস্বীকার করা যায়?এখন পুরো এলাকার মানুষ প্রশাসনের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছে। ঘটনাটি ঘটেছে লালমনিরহাটের আদিতমারী উপজেলার দক্ষিণ বত্রিশ হাজারী গ্রামে।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |