শিশুটির মা সুমাইয়া জানান সারা রাত না ঘুমিয়ে সকাল হলে একটু ঘুমিয়েছিলাম। তখন (স্বামী) এসে আমাকে জাগায়, চোখে পানি দেয়। দিয়ে বলে চা বানাতে আমি উঠে চা বানাতে যাচ্ছিলাম,একটু দেরি হচ্ছিল। এরপর হঠাৎ ও এসে আমার কোল থেকে মাহিরাকে কে/ড়ে নিয়ে বাইরে চলে যায়। আমি ভাবছিলাম হয়তো আদর করবে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে আমার বাচ্চাটাকে মাটিতে দুইবার আ'ছা'ড় দেয়। আমি দৌড়ে গিয়ে দেখি আমার সন্তান আর ন/ড়ছে না।
মাহিরা দাদি জানান, “আমি বাইরে ছিলাম। হঠাৎ বউয়ের চিৎকার শুনে দৌড়ে এসে দেখি নাতনিটা নি/স্তেজ হয়ে পড়ে আছে।চা দিতে দেরি হওয়ায় রাগ করে আমার ছেলে এই কাজ করেছে। পরে হাসপাতালে নিলে ডাক্তার মৃ/ত ঘোষণা করে। আমার ছেলে প/লাতক আমি তার দৃষ্টান্তমূলক বিচার চাই।
স্থানীয়রা বলেন উসমান গনি আগে বিদেশে ছিলেন। দেশে ফেরার পর থেকেই সংসারে অ/শান্তি চলছিল। তবে কেউ কল্পনাও করতে পারেনি যে, নিজের সন্তানকে এভাবে হ/ত্যা করতে পারে। ঘটনাটি ঘটেছে হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের চাড়িয়া মুরাদপুর এলাকায়।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |