ঘটনাটা শুধু একটি খবর নয়, বরং একেবারে ভেতরটা নাড়িয়ে দেওয়ার মতো বাস্তবতা।
এক রাতেই নি/শ্চিহ্ন হয়ে গেল একটি পরিবার। ঘুমন্ত অবস্থায় বাবা-মা আর দুই শিশু সন্তানের গ//লা কে//টে হ//ত্যা—এই দৃশ্য কেবল একটি অ/পরাধের বর্ণনা নয়, আমাদের সমাজের ক্রমশ ক/ঠোর হয়ে ওঠা বাস্তবতার প্রতিচ্ছবি।
ভোরের আলো ফোটার আগেই সব শেষ। ফজরের নামাজের পর দরজা খোলা দেখে প্রতিবেশীদের সন্দেহ। তারপর ভেতরে ঢুকে যে দৃশ্য তারা দেখেছেন, তা কোনো স্বাভাবিক মানুষের পক্ষে সহজে ভুলে যাওয়ার নয়—চারটি নি/থর দে/হ, একসঙ্গে পড়ে আছে।
প্রাথমিকভাবে জমিজমা সংক্রান্ত বি/রোধের কথা বলা হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো—এক টুকরো জমি কি এতটাই মূল্যবান, যার জন্য একটি পুরো পরিবারকে এভাবে হ//ত্যা করা যায়? নাকি এর পেছনে আরও গভীর কোনো দ্বন্দ্ব, শ/ত্রুতা বা সামাজিক অবক্ষয় কাজ করছে?
নি//হত পুত্রবধূর পপির মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার মেয়ে জামাই তার বাবার একমাত্র ছেলে। জমি ভাগাভাগির সময় তাকে বাড়িভিটাসহ ১০ বিঘা জমি দেওয়া হয় এবং পাঁচ বোনকে আড়াই বিঘা করে দেওয়া হয়। এই জমি নিয়েই তাদের হিংসা শুরু হয়। তখন থেকেই তারা এ বংশ নির্বংশ করার পরিকল্পনা করে।
কিন্তু পুলিশ জানিয়েছে হাবিবুর রহমান পেশায় একজন গরু ব্যবসায়ী ছিলেন। মান্দার চৌবাড়িয়া হাটে গরু বিক্রি করে গতকাল সোমবার রাত ৮টার দিকে বাড়িতে আসেন। তাঁর কাছে গরু বিক্রি করার ২ লাখ ৮০ হাজার টাকা ছিল। ধারণা করা হচ্ছে, দু//র্বৃ/ত্তরা হাবিবুেেরর টাকা লু/টের জন্য তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের হ//ত্যা করেছে। এছাড়া বাড়িতে থাকা স্বর্ণালঙ্কারও লু/ট করে নিয়ে গেছে। হাবিবুরের স্ত্রী পপি খাতুনের কানের রিং ছিনিয়ে নিয়ে গেছে দু/র্বৃ/ত্তরা।
ঘটনাটি ঘটেছে নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর গ্রামে ।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |